×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৩
  • ৪৩ বার পঠিত

নির্ধারিত ১৮০ বা ছয় মাসের মধ্যে বিচারকাজ শেষ না হলেও নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা কোনো মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে না বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রায় দিয়েছেন হাইকোর্ট। আদালতের এই আদেশের ফলে বিচার দীর্ঘায়িত হওয়ার অজুহাতে বহু গুরুত্বপূর্ণ মামলা বাতিল হয়ে যাওয়ার শঙ্কা কেটে গেল।

আইনজীবীরা জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার তাগিদ থাকলেও, কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে রায় না হলে মামলা খারিজ বা বাতিল হয়ে যাবে—এমন কোনো বিধান আইনে নেই। সম্প্রতি একটি মামলার শুনানিকালে হাইকোর্ট এই স্পষ্ট আইনি ব্যাখ্যা ও নির্দেশনা প্রদান করেন।

বিচারপ্রার্থী নারী ও শিশুদের ন্যায়বিচার নিশ্চিত করতে এবং আইনি দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে অপরাধীরা যেন পার পেয়ে না যায়, সে বিষয়ে বিচারিক আদালতগুলোকে আরও কঠোর ও সচেষ্ট হওয়ার তাগিদ দিয়েছেন উচ্চ আদালত। আইন অঙ্গনে এই রায়টি অত্যন্ত যুগান্তকারী ও ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat