×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৫
  • ২২ বার পঠিত


জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেওয়ার মাধ্যমে বিশ্বমঞ্চে এক বিরল ও ঐতিহাসিক নজির স্থাপন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে একই পরিবারের তিনজন সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ দেওয়ার অনন্য গৌরব অর্জন করল বাংলাদেশের এই রাজনৈতিক পরিবার।

​জাতিসংঘের দীর্ঘ কূটনৈতিক ইতিহাসে একই পরিবার থেকে একাধিক সদস্যের বিশ্বনেতাদের এই মর্যাদাপূর্ণ মঞ্চে ভাষণ দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে বিশ্বমঞ্চে বক্তব্য রেখেছিলেন। এবার সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিয়ে এই পরিবারের মুকুটে নতুন এক মাইলফলক যুক্ত করলেন।

​বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই পরিবারটির ঐতিহাসিক ভূমিকা ও আন্তর্জাতিক কূটনীতিতে তাদের দীর্ঘ উপস্থিতি বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এবারের ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশ্বিক জলবায়ু সংকট, টেকসই উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জোরালো দাবি তুলে ধরে আন্তর্জাতিক মহলের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat