×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৮
  • ৩৬ বার পঠিত

আসন্ন বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা প্রদানের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে ১২ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হলেও এ বছর থেকে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন স্তরের ১০০ জন গুণী শিক্ষককে এই সম্মাননার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এই কথা জানান।

সম্মাননার পরিধি ও ক্ষেত্রসমূহ:

সভায় জানানো হয়, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে। প্রাথমিক শিক্ষকদের পাশাপাশি এই সম্মাননার জন্য বিবেচনা করা হবে—

  • মাধ্যমিক পর্যায়ের সাধারণ, কারিগরি ও মাদরাসা শিক্ষকগণ।

  • কলেজ এবং বিভিন্ন পর্যায়ের বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ।

  • বিশ্ববিদ্যালয় স্তরে চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞানসহ বিভিন্ন বিশেষায়িত শাখার শিক্ষকগণ।

শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাঁদের সম্মান ও মর্যাদা আরও বাড়িয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতেই এই বড় পরিসরের উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat