×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১১
  • ৩৮ বার পঠিত
মোঃ কবির হোসেন, স্টাফ রিপোর্টার, ভোলা:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের খাদ্যসহায়তা হিসেবে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে টগবী ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ  সূত্রে জানা গেছে, টগবী ইউনিয়নে সরকারি নিবন্ধিত জেলের সংখ্যা ৩ হাজার ২০০ জন। এর মধ্যে ২ হাজার ৪০০ জন জেলের জন্য ৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ অনুযায়ী, প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিফাত হোসেন, টগবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হাওলাদার, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইকবাল হোসেন (পারভেজ) এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাসান।

মা ইলিশ রক্ষায় নির্ধারিত সময়ে নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় জেলেদের স্বাভাবিক আয়-রোজগার বন্ধ থাকে। এ সময়ে সরকারি খাদ্যসহায়তা জেলে পরিবারগুলোর খাদ্যসংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তবে টগবী ইউনিয়নে নিবন্ধিত ৩ হাজার ২০০ জেলের মধ্যে ২ হাজার ৪০০ জনের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে বাকি ৮০০ জন নিবন্ধিত জেলে এ বরাদ্দের আওতায় নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat