×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১৩
  • ২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:


অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে ‘হেনস্তা’ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দেওয়া এক যৌথ বিবৃতিতে তিনি বলেন, “বিশ্ববাসীর কাছে সম্মানীয় নোবেল বিজয়ী ড. ইউনূসকে হেনস্তা করার মধ্য দিয়ে দেশের সকল নাগরিক এবং রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে বাংলাদেশকে অপমানিত ও খাটো করা হয়েছে।”

বিবৃতিতে জামায়াতের নায়েবে আমির বলেন, বিদেশের মাটিতে দেশের সম্মানীয় ব্যক্তিদের সঙ্গে এ ধরনের কদর্য ও অশালীন আচরণ কোনোভাবেই সমীচীন নয়। পরাজিত ফ্যাসিস্টদের দোসররা বিদেশের মাটিতে দেশকে হেয় করার এই অপচেষ্টা চালিয়েছে। এ ধরনের কুরুচিপূর্ণ আচরণ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

জানা যায়, স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে হুইলচেয়ারে বের হওয়ার সময় ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে তেড়ে যান ও অশালীন স্লোগান দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী। সেসময় নিরাপত্তাকর্মীরা তাঁকে পুনরায় টার্মিনালের ভেতরে নিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ নেতাকর্মীরা তাঁর পিছু নিয়ে উচ্চবাচ্য ও রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি করছেন।

ঘটনার কড়া সমালোচনা করে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের আরও বলেন, "পতিত আওয়ামী ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হয়ে এখন বিদেশের মাটিতে বসে দেশ ও জনগণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা বিদেশে অবস্থানরত ও সফররত দেশপ্রেমিক নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করছে।"

তিনি আশা প্রকাশ করেন, বিদেশের মাটিতে অবস্থানরত প্রবাসীরা এসব ষড়যন্ত্র রুখে দেবে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাই কমিশনগুলোকে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ষড়যন্ত্র প্রতিরোধে আরও দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat