×
সদ্য প্রাপ্ত:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৬-১০-১৭
  • ৪২ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

দিল্লি - মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৮ জনে। আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন।

শনিবার (১৭ অক্টোবর ) সকালে রাজস্থানের কোটা জেলার সিমলিয়া থানা এলাকার কাড়াডিয়ার কাছে দুর্ঘটনা ঘটে। দিল্লি থেকে মুম্বইগামী যাত্রী বোঝাই মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে উল্টে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার (১৭ অক্টোবর ) ভোর ৬টায় দুর্ঘটনা ঘটে।

বাসে ২৫ জনেরও বেশি যাত্রী ছিলেন। কাড়াডিয়ার এলাকার কাছে পৌঁছেতেই আচমকা বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাস প্রায় ১৫ ফুট নীচু জল ও কাঁদায় ভরা নালার মধ্যে গিয়ে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের।

দুর্ঘটনায় বিকট শব্দে ছুটে যান স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশে। থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। তবে নয়ানজুলিতে জল এবং অতিরিক্ত কাঁদা থাকার কারণে উদ্ধার কাজে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। পরবর্তীতে ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে নয়ানজুলি থেকে টেনে তোলা হয়।

ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটেছে। তা এখনও স্পষ্ট নয়, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ দুর্ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat