×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২০-১১-০৪
  • ৩৫৩ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫৫ ইলেকটোরাল ভোটের ক্যালিফোর্নিয়ায় জয়ী হয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। এদিকে, মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ লড়াইয়ের ক্ষেত্র ফ্লোরিডায় ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন নর্থ ক্যারোলাইনাসহ অন্যান্য সুইং রাজ্যগুলোর ফলের ওপর নির্ভর করছে কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট? মঙ্গলবার ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফল আসতে শুরু করেছে। মার্কিন নাগরিকরা নির্বাচনের ফলের অপেক্ষায় আছেন। এখন পর্যন্ত জো বাইডেন ২০৯টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন ১১৬টি।

ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি, ওকলাহোমা ও টেনিসিসহ ১৭ রাজ্যে জয়ী হয়েছেন ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনেও তিনি এসব রাজ্যে জয়ী হয়েছিলেন।-খবর রয়টার্স, এএফপির আর বাইডেন জয়ী হয়েছেন ১৬ রাজ্যে। যার মধ্যে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও রাজধানী ওয়াশিংটনও রয়েছে। এর আগের নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী হিলারি ক্লিনটন এসব আসনে জয়ী হয়েছিলেন। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হতে হলে প্রার্থীকে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে। ডিবিসি থেকে নেওয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat