×
সদ্য প্রাপ্ত:
গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর
  • প্রকাশিত : ২০২৬-১০-৩১
  • ২৪ বার পঠিত
মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:

ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোর ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর২০২৬) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে এমপি মিলন বলেন, "দৈনন্দিন জীবনের সবকিছু সঠিকভাবে পরিচালনা করার জন্য জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আর এই জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, একাগ্রতা, নিষ্ঠা এবং জানার প্রবল আগ্রহ থাকতে হবে।"

বর্তমান সময়ের প্রযুক্তির উদাহরণ টেনে তিনি বলেন, "মোবাইল ফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো প্রযুক্তির বহুমুখী ব্যবহার রয়েছে। এআই মানুষেরই তৈরি, তাই এসব জিনিসের সঠিক ব্যবহারের যোগ্যতা অর্জন করতে হলে আগে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে।" তিনি আরও উল্লেখ করেন যে, অনেক সময় প্রশ্নের মাঝেই উত্তর লুকিয়ে থাকে, যা চিন্তাশক্তির মাধ্যমে বের করে আনতে হয়।

শিক্ষার্থীদের জীবনে মা-বাবার পরেই শিক্ষকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান উল্লেখ করে সংসদ সদস্য বলেন, নতুন প্রজন্মের পথচলায় ফুলকুঁড়ি আসরের পরিচালকেরা সঠিক পথপ্রদর্শকের ভূমিকা পালন করতে পারেন। প্রাতিষ্ঠানিকভাবে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ফুলকুঁড়ি আসর অত্যন্ত সহায়ক একটি প্ল্যাটফর্ম। এসময় তিনি উপস্থিত শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ছাত্র-ছাত্রীদের জ্ঞানভাণ্ডার প্রসারিত করার জন্য একটি উপযুক্ত ও সুন্দর চর্চার পরিবেশ তৈরি করে দেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর আয়োজনে আদর্শ আসর, মাইন্ড ম্যারাথন (সিজন-৩), প্রস্ফুটিত প্রতিভা (সিজন-১), ১১তম জাতীয় শর্টফিল্ম প্রদর্শন, ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী সঙ্গীত, কোরিওগ্রাফি, ১০-টিসি প্রতিযোগিতা এবং 'জুলাই রচনা প্রতিযোগিতা'সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম এবং ফুলকুঁড়ি আসরের প্রাক্তন প্রধান পরিচালক জাকারিয়া হাবিব পাইলট।

এছাড়াও অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর পরিচালক আমান উল্লাহ এবং সহকারী পরিচালক মো. ইউসুফ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা, শিশু-কিশোর ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat