×
সদ্য প্রাপ্ত:
পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে
  • প্রকাশিত : ২০২৬-১১-০২
  • ২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্ত এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক পাচারকাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটককৃত চার ব্যক্তি হলেন—টেকনাফ সদর ইউনিয়নের উত্তর জালিয়াপাড়া এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে আব্দুল খালেক (২৫), সৈয়দ হোসেনের ছেলে নূর ফয়সার (২৫), ফয়েজ রহমানের ছেলে মিজানুর রহমান (২৪) এবং উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত বদিউর রহমানের ছেলে হাফেজ আহম্মদ (২৯)।

এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।

তিনি জানান, গত ১ নভেম্বর দুপুরের দিকে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এবং টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিআরএম-৫ সীমান্ত পিলার থেকে আনুমানিক এক কিলোমিটার দক্ষিণে গফুর মেম্বারের প্রজেক্টসংলগ্ন নাফ নদীর তীরবর্তী এলাকায় বিশেষ এই অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থলে থাকা মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার অপচেষ্টা চালায়। তবে তৎপর আভিযানিক দল ধাওয়া করে তাঁদের মধ্য থেকে চারজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদকদ্রব্য পাচারের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত মাছ ধরার কাঠের বোট জব্দ করা হয়।

এর পাশাপাশি মাদক কারবারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি সাধারণ বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে বলে জানান এসআরবি-১৫-এর মিডিয়া কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat