×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ২৭৮ বার পঠিত
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে পোস্ট দেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এক ছাত্রলীগ নেতা। এ কারণে ‘সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে' তার বর্তমান ও প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া একজনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। 

বুধবার (১৬ আগস্ট) পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক নবাব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত ও কারণ দর্শানোর নোটিশপ্রাপ্ত নেতারা হলেন- উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ইউসুব ইসলাম ও ৫ নম্বর সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান। পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক নবাব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

৯ নম্বর সেনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রথম রায় প্রিতম মুঠোফোনে জানান, ইউনিয়ন ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ইউসুব ইসলামকে ‘সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে' উপজেলা ছাত্রলীগ তার বর্তমান পদ ও প্রাথমিক সদস্য পদ স্থগিত করেছে।

এই বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নবাব হোসেন বলেন, ইউসুব ও মেহেদী তারা তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়।

যা ছাত্রলীগের দলীয় শৃঙ্খলাপরিপন্থী। এ কারণে তিন মাসের জন্য আপাতত ৯ নম্বর সেনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ইউসুব ইসলামের বর্তমান পদ ও প্রাথমিক সদস্য পদ স্থগিত ও ৫ নম্বর সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat