সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
আলোর উৎসবের রাতে জোড়া অগ্নিকান্ডে শোকের ছায়া ভারতের মধ্যপ্রদেশে। দেওয়ালির রাতে কাটনি এবং সিওনি জেলায় ২টি পৃথক বাড়িতে আগুন লেগে ২ পরিবারের মোট ১২ জনের ঝলসে মৃত্যু হয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে কাটনি জেলার বরহি শহরে। পুলিশ সূত্রে প্রকাশ, মধ্যরাতে শহরের একটি তিনতলা বাড়ির একতলায় থাকা বাসনপত্রের দোকানে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুনের লেলিহান শিখা ও ঘনকালো ধোঁয়া উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। সেই সময়ে উপরের তলায় ঘুমিয়ে ছিলেন আগ্রবাল পরিবারের সদস্যরা। আগুন লাগার পর প্রথমেই পরিবারের ২ জন কোন ও মতে বাইরে বেরিয়ে আসতে পারলেও বাকিরা ভিতরেই আটকে পড়েন।
রাতভর চলে উদ্ধার কাজ। ভোর সাড়ে ৪টায় পূরন আগ্রবাল (৭৭) নামে এক বৃদ্ধকে উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ৬টায় জেসিবি মেশিন দিয়ে বাড়ির দেওয়াল ভেঙে ভিতরে থেকে আরও ৫ জনের মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। মৃতরা হলেন পূরণের স্ত্রী চন্দ্র কলা (৭৪), পুত্রবধূ পুনম (৩৫), আর্য (১৪), অন্বী (৬) এবং ২ মাসের একট শিশু। মহকুমা পুলিশ আধিকারিক (এসডিওপি) বীরেন্দ্র নারভে জানান, প্রদীপের শিখা অথবা শর্ট সার্কিট থেকে ওই আগুন লেগে থাকতেপারে বলে প্রাথমিকভাব অনুমান করা হচ্ছে।
তবে তদন্তের পরেই প্রকৃত কারণ স্পষ্ট হবে। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিওনি জেলার ছপারা শহরের মহাবীর ওয়ার্ডে একটি জৈন মন্দিরের কাছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রাত৩টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে স্বর্ন ব্যবসায়ী কুন্দনলাল সোনির বাড়িতে আচমকা আগুন লাগে।
লখনাউদনের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিওপি) অপূর্ব ভলাবী জানান, অগ্নিকান্ডের সময়ে বাড়ির ভিতরে মোট ১০ জন ঘুমিয়ে ছিলেন, ফলে তাঁদের বেরিয়ে আসার সুযোগ প্রায় ছিল না। তাঁদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে।
এবং ২ নাবালক সহ ৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিওনির ঘটনায় মৃতরা হলেন কুন্দন লাল সোনি (৭৫), তাঁর স্ত্রী রাজকুমারী সোনি( ৬৫), ঋতু সোনি (৪২), স্মৃতি সোনি (৪০), সূর্য সোনি(৪৫) এবং আদিত্য সোনি( ১৬)।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী। দমকলবাহিনী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষনে ৬ জনের মৃত্যু হয়। কি কারনে ওই বাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয় ২টি অগ্নিকান্ডেরই কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।
এ জাতীয় আরো খবর..