×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৮-২০
  • ১৮৯ বার পঠিত
আশরাফুল ইসলাম, গাইবান্ধা;

গাইবান্ধার পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাহিত্যে ও সমাজসেবা বিষয়ক সম্পাদক সাংবাদিক কাজী নজরুল ইসলাম সেলিমকে হত্যার উদ্দেশ্যে তার উপর অতর্কিত হামলা চালায় দুষ্কৃতকারীরা। এতে সে গুরুতর  আহত হয়। সাংবাদিক কাজী নজরুল ইসলাম সেলিমের উপর হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ও উপজেলার সাংবাদিকগণ তারা হামলাকারীদের শাস্তি দাবী করেন। 

জানা যায়, গত ১৮ আগস্ট রবিবার রাত ৮টার দিকে সাংবাদিক কাজী নজরুল ইসলাম সেলিম কোমরপুর চৌমাথা থেকে অটোরিকশা যোগে বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের জগন্নাথপুর মৌজাস্থ জনৈক আবু দারেরা মন্ডলের দোকানের সামনে পৌছামাত্র ৭/৮ জন দুষ্কৃতকারী ৪টি মোটরসাইকেল নিয়ে  অটোরিকশার গতি রোধ করে সাংবাদিক কাজী নজরুল ইসলাম সেলিমকে হত্যার উদ্দেশ্যে তাদের হাতে থাকা লোহার পাইপ ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এসময় তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায়। 

দুষ্কৃতকারীদের মারপিটে সাংবাদিক কাজী নজরুল ইসলাম সেলিম গুরুতর আহত হলে স্থানীয় তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের নিকট নিয়ে গিয়ে চিকিৎসা গ্রহন করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় তার পরিবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat