×
  • প্রকাশিত : ২০২৬-১১-১৫
  • ১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশের ছাত্র-জনতা বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে এবং এই অভ্যুত্থানে দেশের সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বিগত ১৫ বছরের শাসনামলকে দুঃশাসনের ইতিহাস হিসেবে অভিহিত করে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নে গণতন্ত্রের কোনো বিকল্প নেই।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে স্পিকার বলেন, ১৯৭১ সালে ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি ক্যান্টনমেন্টে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। তবে দুঃখজনকভাবে স্বাধীনতার পর ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেই ঐতিহাসিক অবদানকে অস্বীকার করা হয়েছিল এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। সেদিন সাধারণ মানুষের জীবন রক্ষার তাগিদে প্রশিক্ষণবিহীন আপামর জনতাও অস্ত্র হাতে তুলে নিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, মূলত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। বিগত ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটাতে চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা অসীম সাহসিকতা দেখিয়েছে, যেখানে উদ্যত সঙ্গিনের সামনে শহীদ আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। এই আন্দোলনে সামরিক বাহিনীর সহায়ক ভূমিকার কথাও তিনি বিশেষভাবে স্মরণ করেন।

বক্তব্যের এক পর্যায়ে সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধের সম্মুখসমরের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্পিকার। ওই যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের অসীম সাহসিকতার প্রশংসা করে তিনি জানান, রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে সামরিক বাহিনীতে কাটানো আট বছর তাঁর জীবনের শ্রেষ্ঠ সময়।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ইস্টবেঙ্গল রেজিমেন্টের সাবেক সেনাসদস্য ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat