×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-১১-১৬
  • ৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ:

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘গ্লোবাল ফেয়ার পে ফাউন্ডেশন অ্যান্ড লন্ডন টি এক্সচেঞ্জ’-এর চেয়ারম্যান প্রফেসর শেখ আলিউর রহমানের নেতৃত্বে যুক্তরাজ্য ও পর্তুগালের একটি প্রতিনিধিদল। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলে পর্তুগালের প্রিন্সেস ও কোইম্ব্রার ডাচেস মারিয়া ফ্রান্সিসকা এবং কোইম্ব্রার ডিউক দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্তিন্সসহ মোট ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।

প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা ও পর্যটন সম্ভাবনা

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। পর্তুগালের প্রিন্সেস মারিয়া ফ্রান্সিসকা বলেন, পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা অত্যন্ত বন্ধুবৎসল ও আন্তরিক। দেশটির জাতীয় উৎসবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তারা পর্তুগালের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করছেন। এ ছাড়া প্রতিনিধিদলটি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, আতিথেয়তা ও পর্যটন সম্ভাবনারও প্রশংসা করে।

মডেল টি এস্টেট স্থাপনের প্রস্তাব

বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করে প্রফেসর শেখ আলিউর রহমান বলেন, বাংলাদেশের চায়ের গুণগতমান অত্যন্ত উন্নত এবং আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে তারা বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে আধুনিক প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক মানের ‘মডেল টি এস্টেট’ স্থাপনে আগ্রহী। এ সময় প্রতিনিধিদলের পক্ষ থেকে আধুনিক চা বাগান স্থাপনের কারিগরি দিকগুলো নিয়েও ধারণা দেওয়া হয়।

চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও মর্যাদার ওপর গুরুত্বারোপ

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, চা বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ। তবে তিনি চা শিল্পের আধুনিকায়নের পাশাপাশি চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করার ওপর জোর দেন।

তিনি বলেন, চা শ্রমিকদের অনেকেই এখনও শিক্ষা ও মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই নতুন কোনো টি এস্টেট স্থাপনের ক্ষেত্রে কেবল বাণিজ্যিক দিক বিবেচনা না করে শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন এবং সামাজিক নিরাপত্তাসহ টেকসই ব্যবস্থাপনার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশ এবং যুক্তরাজ্য ও পর্তুগালের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat