নিজস্ব প্রতিবেদক:
আসন্ন বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব উদযাপনের জন্য ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ প্রতিনিধিদের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বছর বড়দিন উপলক্ষে এ খাতে সরকারি অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। তবে এবার প্রধানমন্ত্রী অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকায় উন্নীত করেছেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধিরা।