×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ১৭১ বার পঠিত
সাব্বির আহমেদ,স্টাফ রিপোর্টার 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও সহিংসতা এড়াতে মাদারীপুর জেলাজুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখতে জেলাজুড়ে টহল কার্যক্রম জোরদার করেছে যৌথবাহিনী। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কগুলোতে কড়া নজরদারি লক্ষ্য করা গেছে।
রবিবার দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচর এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ দল। মাদারীপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সরোয়ারের সরাসরি তত্ত্বাবধানে সেখানে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। অভিযান চলাকালে মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। যানবাহনের মালপত্র রাখার বক্স এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেবল নির্বাচনকালীন নয়, বরং ভোট পরবর্তী সময়েও জননিরাপত্তার স্বার্থে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাব সদস্যদের নিয়মিত টহল দিতে দেখা যাচ্ছে। এছাড়া মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে একাধিক গোয়েন্দা সংস্থা। মূলত কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, সে লক্ষ্যেই এই সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat