×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-১১-১৮
  • ৩৩ বার পঠিত
মুনিরুল ইসলাম মুনির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর এলাকায় অভিযান চালিয়ে ২২৪ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (Eskuf) ও মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া ও নলডুবরী গ্রামে পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করে আসছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় এসআরবি সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধার ১৫ লাখ ১৪ হাজার টাকা, জব্দ দুটি মোবাইল ফোন
অভিযানের প্রথম পর্যায়ে সকাল ৭টা ৩০ মিনিটে শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া গ্রামে মো. খোররাম ওরফে সুমনের (২৯) বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে খোররাম ওরফে সুমন এবং একই ইউনিয়নের নলডুবরী গ্রামের শ্রী প্রভাত কর্মকারকে (৪০) গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ১৭৩ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন সকাল ৮টা ৪০ মিনিটে সাহাবাজপুর ইউনিয়নের নলডুবরী গ্রামে পৃথক অভিযান চালিয়ে শ্রী পবন কর্মকারকে (৪০) তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে আরও ৫১ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

দুটি অভিযানে সর্বমোট ২২৪ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ, নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat