মোঃ আবুল সিকদার, শরীয়তপুর প্রতিনিধি:
সেবার ব্রতে চাকরি এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ বাছাইকৃত প্রার্থীরা এই কার্যক্রমে অংশ নেন। নিয়োগ বোর্ডের সভাপতি ও শরীয়তপুরের পুলিশ সুপার জনাব রওনক জাহান সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং সংশ্লিষ্ট ফোর্সগণ সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে প্রথম দিনের কার্যক্রম পরিচালনা করেন।
প্রথম দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার চাকরিপ্রার্থীদের আগামীকালের মাঠ পরীক্ষার বিভিন্ন নির্দেশনা দিয়ে ব্রিফিং করেন। এ সময় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত মাঠে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলা হয়।
উক্ত নিয়োগ কার্যক্রমে বোর্ডের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ ইব্রাহিম খলিল,এআইজি,পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা,জনাব মোঃ আশিকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্)নরসিংদী এবং জনাব ফারিহা রফিক ভাবনা,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাদারীপুরসহ শরীয়তপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ জাতীয় আরো খবর..