×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২২
  • ৪৫ বার পঠিত
হোসেন আলী, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের বদরগঞ্জে ১৫ নং লোহানি পাড়া ইউনিয়ন  সল্লার মোড়ের সামনে  মুরগির খামারে চুরির সন্দেহে আটক করে গাছে ঝুলিয়ে এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়ে মকবুল হোসেন (৩৫) নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খামারের তিন কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, খামারের ম্যানেজার জিএমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ঘটনার সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে খামার কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে ৩, দুজনের পরিচয় জানা গেছে
রোববার (২২ নভেম্বর) উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দলুয়া সল্লার মোর এলাকার একটি পোল্ট্রি খামারে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পলিপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, খামারটিতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। এ কারণে খামারের প্রধান ফটক সব সময় বন্ধ রাখা হয়। শনিবার রাতে চুরির সন্দেহে মকবুল হোসেনকে আটক করেন খামারের লোকজন। পরে তাঁকে গাছে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মারধরের একপর্যায়ে মকবুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে খামারের বাইরে ফেলে রাখা হয়। পরে স্থানীয় লোকজন ও খামারের কর্মচারীদের সহায়তায় তাঁকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে, রোববার সকালে খামার কর্তৃপক্ষ বদরগঞ্জ থানায় ফোন করে চুরির সন্দেহে একজনকে আটকের বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশি হেফাজতে নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সৈয়দ আসিফ আক্তার সাহাদ (২৮), পিতা সৈয়দ আখতার হোসেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নিমতলি এলাকায়। অপরজন শিহাব বাবু (২৪), পিতা রেজাউল করিম। তাঁর বাড়ি দিনাজপুরের রানীগঞ্জ কলাবাড়ি এলাকায়। পুলিশি হেফাজতে থাকা অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খামার কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খামারের তিন কর্মচারীকে থানায় আনা হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত, কী কারণে ওই যুবককে মারধর করা হয়েছে এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নূরে আফতাব সিদ্দিকী বলেন, পুলিশ আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে। চুরির সন্দেহে কাউকে আটক করে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং নির্যাতনের অভিযোগে যুবকের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat