×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০২-২৮
  • ২৭৭ বার পঠিত
তিতাস প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্রসহ ভিডিও ভাইরাল হওয়া যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবকের নাম শরীফ হোসেন(৩৫)। সে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামের মনির হোসেনের ছেলে।সোমবার দিবাগত গভীর রাতে শরীফকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুরের পর অস্ত্রসহ এক যুবকের ভিডিওটি ভাইরাল হয়। ৪৯ সেকেন্ড ও একমিনিট ৪সেকেন্ডের দুটি ভাইরাল হওয়া ভিডিও নিয়ে এলাকায় শুরু হয় তোলপাড়। সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) এনায়েত কবির সোয়েবের নির্দেশনায় পুলিশের বেশ কয়েকটি টিম ভাইরাল হওয়া যুবককে আটকের জন্য মাঠে নামে।

অবশেষে ওই যুবককে শনাক্ত করা হয়। এরপর রাতেই তাকে গ্রেফতার করা হয়।ভাইরাল হওয়া ৪৯ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজটিতে দেখা গেছে- খালি গায়ে একজন যুবক একটি ঘরের ভিতর পিস্তল নাড়াচাড়া করছেন। ১মিনিট ৪সেকেন্টের ভিডিওতে দেখা যায়, শপিং ব্যাগে একজন আরেকজনকে দু’টি অস্ত্র বুঝিয়ে দিচ্ছে এবং বলছে “পাইছোনি বুইঝা”। এসময় তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথা চলছিল।

এ ভিডিও দু’টি ভাইরাল হয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় শুরু হয়। এরপরেই ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠে।গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি(তদন্ত) মোঃ আসাদুজ্জামান জানান, ১মিনিট ৪ সেকেন্ডের ভিডিওটিতে যে যুবক আগ্নেয়াস্ত্র খুলে দেখছিলেন সে সিঙ্গুলা গ্রামের মোবারক হোসেনের ছেলে মুন্না(১৮)।

একবছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মুন্না মারা যায় আর ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেন। অস্ত্র হাতে ভাইরাল হওয়া শরীফ হোসেনকে সোমবার রাতেই গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে ভিডিও হয়তো আগের। আর এর সাথে কারা কারা জড়িত থাকতে পারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat