নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নোয়াখালী:
উন্নয়ন কার্যক্রমে সমন্বয়, সহযোগিতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ
অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব), নোয়াখালী জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ২৮ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এডাব নোয়াখালী জেলার সভাপতি জনাব আব্দুল আউয়াল। সভায় জেলার সদস্য বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় এডাবের বিগত বছরের সাংগঠনিক ও কার্যক্রমগত অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সদস্য সংস্থাগুলোর কার্যক্রমের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, স্থানীয় উন্নয়ন চাহিদা চিহ্নিতকরণ, উন্নয়ন কার্যক্রমে যৌথ উদ্যোগ গ্রহণ এবং সদস্য সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন, নারী ও শিশু উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্য সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদার এবং নোয়াখালী জেলার স্থানীয় উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত সদস্যরা এডাবের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর..