আল-আমিন সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লিবারেল সায়েন্স ইন্টারন্যাশনাল স্কুল এবং লিবারেল সায়েন্স ক্যাডেট অ্যান্ড হিফজ মাদরাসার যৌথ উদ্যোগে প্যারেন্টিং কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার ঝিকিড়া উপশহরে অবস্থিত লিবারেল সায়েন্স একাডেমি প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া বিজ্ঞান কলেজ ও বিজ্ঞান স্কুলের প্রতিষ্ঠাকালীন শিক্ষক, অধ্যক্ষ ও কো-অর্ডিনেটর ইনচার্জ মো. সোহরাব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়ার পিস স্কুল অ্যান্ড কলেজের ডিরেক্টর মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হাসান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী মোহাম্মদ আলী জিন্নাহ এবং বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রিধারী মো. আব্দুল আলীম।
আয়োজিত সম্মেলনে শিক্ষার মানোন্নয়ন, প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক জোরদার করার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী ও উৎসাহী করতে নানা দিকনির্দেশনা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ জাতীয় আরো খবর..