×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৮
  • ১৮ বার পঠিত
নাদিমুল আল তানভীর, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব পরবর্তী হিন্দু সম্প্রদায়ের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার শ্রীশ্রী সার্বজনীন কালীমন্দির (কেন্দ্রীয়) প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে ‘পুনর্মিলনী-২০২৬’ আয়োজন করা হয়।

দয়ানন্দ ঠাকুর ও রঞ্জন কুমার পোদ্দারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মুরাদনগর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক দীন দয়াল পাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির। তবে দাপ্তরিক ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ ডা. যুগল ব্রহ্মচারী মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য শ্রী নারায়ণ সরকার, কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী দুলাল দেবনাথ ও যুগ্ম আহ্বায়ক শ্রী অঞ্জন রায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুরাদনগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু শংকর রায়, পূর্বধইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু শুকলাল দেবনাথ, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ণ পোদ্দার পিংকু, পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার দাস ও সাংগঠনিক সম্পাদক মানিক সাহা।

এ ছাড়া হোমনা, দেবিদ্বার ও দাউদকান্দি উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যসহ মুরাদনগরের বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে অংশ নেন।

পুনর্মিলনী শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। পরে ঢাকা থেকে আগত জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এ পুনর্মিলনীতে বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat