×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৮
  • ১৬ বার পঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
 
মেধাবী শিক্ষার্থী বাছাই এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ‘ফুল শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৬। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৯ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
 
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজের হলরুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা কেন্দ্রের সচিব মুক্তা শেখ, শৃঙ্খলা কমিটির আহ্বায়ক জাকারিয়া মিয়া, সদস্য জিয়াউল ইসলাম চঞ্চল এবং কেন্দ্রের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা এনামুল হক বসুনিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
 
পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
 
ফুল শিক্ষা বৃত্তির পরিচালক মো. আব্দুল কাদের বলেন, শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী বাছাইয়ের উদ্দেশ্যে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় পঞ্চমবারের মতো এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। সবার সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও এ কার্যক্রম চালু রাখা সম্ভব হবে।
 
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat