×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-১১-২৯
  • ৩১ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়গঞ্জ:

দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী কমিউটার ট্রেনে মাইকিং করে যাত্রীদের টিকিট সংগ্রহের আহ্বান জানানো হলেও, বাস্তবে টিকিট তদারকিতে রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মাইকিংয়ের পর অনেক যাত্রী টিকিট সংগ্রহ করলেও, অনেকেই টিকিট সংগ্রহ করেননি। এদিকে ট্রেনে টিকিট পরীক্ষকদের (টিটিই) তেমন তৎপরতা চোখে পড়েনি বলে অভিযোগ উঠেছে।

যাত্রীদের টিকিট সংগ্রহে উৎসাহিত করতে মাইকিং করা হলেও, বিনা টিকিটে ভ্রমণ বন্ধে কার্যকর নজরদারি কোথায়—এমন প্রশ্ন দেখা দিয়েছে। শুধু মাইকিং করেই কি রেল কর্তৃপক্ষের দায়িত্ব শেষ? যাত্রীদের টিকিট সংগ্রহ নিশ্চিত করতে ট্রেনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত তদারকি থাকার কথা থাকলেও, বাস্তবে তাদের উপস্থিতি ও দায়িত্ব পালন নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।

ট্রেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন উঠেছে—

১. যাত্রীদের টিকিট সংগ্রহের আহ্বান জানানো হলেও, টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

২. ট্রেনে দায়িত্বপ্রাপ্ত টিটিইদের নিয়মিত তদারকি নিশ্চিত করতে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কোথায়?

৩. টিকিট বিক্রি ও যাত্রীদের টিকিট পরীক্ষা কার্যক্রমে এমন গাফিলতি থাকলে, রেলওয়ের রাজস্ব আদায় নিশ্চিত হবে কীভাবে?

রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, নারায়ণগঞ্জ–কমলাপুর কমিউটার ট্রেনে টিকিট পরীক্ষা কার্যক্রম নিয়মিত ও কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। যাত্রীদের টিকিট সংগ্রহে সচেতন করার পাশাপাশি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলা ও গাফিলতি থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

মাইকিং নয়, চাই কার্যকর তদারকি—রেল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা বন্ধে সংশ্লিষ্টদের এখনই নজর দেওয়া প্রয়োজন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat