মোঃ নাজমুল হুদা, লামাঃ
বান্দরবানের লামায় প্রথমবারের মতো সফর করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা। সফরকালে উন্নয়ন প্রকল্প পরিদর্শন, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ।
রবিবার (২৯ নভেম্বর) লামায় পৌঁছালে স্থানীয়রা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন। পরে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন সংসদ সদস্য। এরপর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এসময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। এ সময় লামা পৌরসভার
সাবেক মেয়র ও জেলা পিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আমির হোসেন,লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও ডাঃ সোলায়মান, এলজিইডি প্রকৌশলী মোঃ আবু হানিফ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, উপজেলা যুবদলের সেক্রেটারি সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে লামা যুব টেকসই উন্নয়ন সংস্থার উদ্যোগে ১০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। মতবিনিময় সভায় অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধ করে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান। পাশাপাশি নারীর ও উন্নয়ন ও ক্ষমতায়নে সবাইকে এগিয়ে আসার পরামর্শ দেন।
এ জাতীয় আরো খবর..