×
সদ্য প্রাপ্ত:
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
  • প্রকাশিত : ২০২৪-০৩-০৩
  • ৩১৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে হওয়া সংঘর্ষে আহত হুমায়ূন মিয়া (৬০) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মারা গেছেন। রবিবার দুপুরে ময়না তদন্ত শেষে লাশ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। 

নিহত হুমায়ূন মিয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামের ভোলা সরদারের বাড়ির মরহুম লাল মিয়ার ছেলে। গত ২ ফেব্রয়ারি হওয়া সংঘর্ষে তিনি আহত হয়েছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তিনদিন আগে আবার তাকে হাসপাতালে আনা হয়।  

নিহতের পরিবার, স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোলা সরদারের বাড়ির হুমায়ূন মিয়া ও একই এলাকার এজামতের বাড়ির মিজান মিয়ার মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ধদিন ধরে বিরোধ চলে আসছিলো। দুইপক্ষের বিরোধ নিষ্পত্তি করতে গত ১ ফেব্রয়ারি গ্রামে সালিশ বসে। সালিশের মধ্যেই দুইপক্ষ বাগবিতন্ডায় জড়িয়ে পড়লে সভাটি পন্ড হয়ে যায়। এ ঘটনার জেরে ২ ফেব্রয়ারি এজামতের বাড়ির মিজান মিয়া ও তার অনুসারীরা হুমায়ূন মিয়ার জমিতে সীমানা পিলার বসায়। এ নিয়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে হুমায়ুন মিয়া আহত কলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বরে নিহত হুমায়ূন মিয়ার ছোট ভাই আনোয়ার মিয়া অভিযোগ করেন, মিজান মিয়া ও তার অনুসারীরা তার ভাইয়ের উপর হামলা করেছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে তিনি জোর দাবি জানান।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, হামলার ঘটনায় আগেই একটি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat