×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২০-০৯-২২
  • ২৫৫ বার পঠিত

স্বাধীনবাংলা, বরিশাল প্রতিনিধি :

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ যুব অধিকার  পরিষদের যৌথ আয়োজনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর আগরপুর রোডস্থ বরিশাল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা ভিত্তিহীন। তাকে হয়রানি করার জন্য মামলা করা হয়েছে। মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন বক্তারা। এসময় বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ মহানগর শাখার সভাপতি মেহেদি হাসান, যুব অধিকার পরিষদের সহসমন্বয়ক রফিকুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ বিএম কলেজ শাখা সদস্য আকবর মুবিন প্রমুখ। 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat