×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৩
  • ২৬০ বার পঠিত
লালমনিরহাট প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস, দীর্ঘ ১৩ বছর পর  বুড়িমারী-ঢাকা রুটের ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামে ট্রেনের উদ্বোধন। 

১২মার্চ (মঙ্গলবার) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলওয়ে স্টেশনে, রেলওয়ে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে বুড়িমারী-ঢাকা রুটে চলাচলের জন্য নতুন আন্তঃনগর ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মোতাহার হোসেন (এমপি), মাননীয় সংসদ সদস্য জনাব নুরুজ্জামান আহমেদ (এমপি), মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান (এমপি), 
জনাব মোহাম্মদ উল্যাহ (জেলা প্রশাসক, লালমনিরহাট), জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার, লালমনিরহাট জেলা) সহ সকল জনসাধারণ ।

“বুড়িমারী এক্সপ্রেস” ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সকাল ১১:৩০ মিনিটে হলেও তা সন্ধা ০৬ ঘটিকায় লালমনিরহাটের উদ্দেশ্যে বুড়িমারী স্টেশন ত্যাগ করে। তবে জানা যায়, প্রথমদিন ট্রেনটি উদ্বোধনের জন্য বুড়িমারী পর্যন্ত এলেও পরবর্তীতে ট্রেনটি চলবে লালমনিরহাট স্টেশন থেকে। 

লালমনিরহাট রেলওয়ে বিভাগ জানায়, উক্ত রুটের ৭২ নাম্বার কম্পিউটার ট্রেনটি শাটল হিসেবে কাজ করবে এবং “বুড়িমারী এক্সপ্রেস” লালমনিরহাট থেকে আপাতত চলাচল করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat