×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৬
  • ২৩৩ বার পঠিত
চলনবিল প্রতিনিধিঃ সিরাজগঞ্জ: উত্তরের ঈদযাত্রা নির্ঝঞ্ঝাট করতে সিরাজগঞ্জের মহাসড়কে খুলে দেওয়া হলো তিন ওভারপাস ও একটি সেতু। 

শনিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভিডিও কনফারেন্সে ওভারপাসগুলো আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রান্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. জান্নাত আরা হেনরী এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান শামিম তালুকদার লাবু, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানসহ সাসেক-২ প্রকল্পের কর্মকর্তারা। 

উদ্বোধন হওয়া ওভারপাসগুলো হলো বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ৩৯ মিটার দৈর্ঘ্যের মুলিবাড়ী ওভারপাস, পাঁচিলা ওভার পাস, ৩৫ মিটার দৈর্ঘ্যের দাতপুর ওভারপাস ও ৫৬ মিটার দৈর্ঘ্যের দাতিয়া সেতু। 

এদিকে ঈদ এলেই ঘরেফেরা উত্তরাঞ্চলগামী মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ানো এই মহাসড়কে স্বস্তি ফিরে আনবে উন্মুক্ত করে দেওয়া নতুন ওভারপাস ও সেতুগুলো। ঈদ উপলক্ষে নির্বিঘ্নেই ঘরে ফিরতে পারবেন যাত্রীরা এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। 

এদিকে সকাল থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে হাইওয়ে ও জেলা পুলিশের সদস্যরা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওদুদ বলেন, এই ওভারপাস ও সেতুগুলো খুলে দেওয়ায় ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। আশা করছি আমাদের এলাকায় আর কোনো যানজট বা দুর্ভোগের শঙ্কা  থাকবে না। 

সাসেক-২ প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, সাসেক-২ প্রকল্পের আওতায় এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর চারলেন মহাসড়কের সিরাজগঞ্জ অঞ্চলে তিনটি ওভার পাস ও একটি সেতু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতে করে এ অঞ্চলে ঈদযাত্রায় দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat