×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ২৬৩ বার পঠিত
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলার সকল মসজিদের সম্মানিত ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ শুভেচ্ছা বিতরণ করছেন পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ এমপি ।

গতকাল মঙ্গলবার ( ৯ এপ্রিল) সকালে উপজেলার শেখ কামাল পৌর অডিটরিয়ামে জাতীয় ইমাম সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় ইমাম সমিতি ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ জাকারিয়া আল কাসেমী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ এমপি।

উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা,পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুল রশিদ খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা,অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু,জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার ,টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর কাউন্সিলার এনামুল কবির টিপু,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat