×
সদ্য প্রাপ্ত:
২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল
  • প্রকাশিত : ২০২৪-০৬-১১
  • ২৫৬ বার পঠিত
মো আসাদুজ্জামান, ঠাকুরগাঁও সংবাদদাতা: 
ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে যাত্রীবাহী বাসের ভিতর থেকে ১শ বোতল ফেনসিডিল সহ দুলাল হাসান(১৬) নামের এক শিশুকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

সোমবার রাতে সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এ.বি.এম ফিরোজ ওয়াহিদ।

গ্রেফতারকৃত দুলাল হাসান বালিায়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের শাহিনুরে ছেলে।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে দুলাল হাসান(১৬) নামের একজন শিশু একটি যাত্রীবাহী বাসে করে ঠাকুরগাঁও থেকে নারায়ণগঞ্জের দিকে ১শ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিলো। পরে সদর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ছোট খোঁচাবাড়ী বাজার এলাকায় সেই বাসটি আটকিয়ে তাকে তল্লাশি করা হয়। এসময় তার থেকে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়,সেই সাথে তাকে আটক করা হয়। 

ওসি ফিরোজ ওয়াহিদ আরো বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat