×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ২৪৯ বার পঠিত
আকাশ দাশ, বান্দরবান:
বান্দরবানের রুমা উপজেলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট  (কেএনএফ) এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ভান লাল খিয়াং বম (৩০)। সে লাল মিন সম বমের ছেলে জুরবারাং পাড়ার বাসিন্দা। 

 (১২ মে) বুধবার সকালে রুমা ১নং পাইন্দু ইউপির জুরবারাং পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রুমার ১নং পাইন্দু ইউনিয়নের দুর্গম এলাকা জুরবারাং পাড়ার এলাকয় জঙ্গলে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেন স্থানীয়রা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তার গায়ে পরিহিত পোশাকটি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যের। তাই ধারণা করা হচ্ছে, যৌথ বাহিনীর চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে পালানোর সময় পাহাড় থেকে পড়ে গিয়ে তিনি মারা গেছেন। 

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat