×
সদ্য প্রাপ্ত:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২০-০৯-২৯
  • ৩২৬ বার পঠিত

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ'র মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

২০০৬ সাল থেকে তেল সমৃদ্ধ কুয়েত শাসন করেছেন এই আমির। গত জুলাইয়ে শারীরিক অবস্থার অবনতি হলে শেখ সাবাহ উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেয়া হয় আমিরকে। দায়িত্বে থাকার সময় তিনি সৌদি আরব ও কাতারের মধ্যে আঞ্চলিক বিরোধ নিরসনে মধ্যস্ততা করেছেন। সাবেক আমির শেখ জাবের আল আহমেদ আল সাবাহ এর সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে, ১৯৬৩ থেকে ১৯৯১ এবং ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শেখ সাবাহ আল আহমেদ।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat