×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৪
  • ২৬৬ বার পঠিত
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ভালুকায় ২টি চোরাই পিকাপ গাড়ীসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া  দুইটি পিকাপ গাড়ি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি পিকাপ গাড়ী চুরি করে বিক্রি করতো। থানার এসআই নিরুপম নাগের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির ব্যবহার করে বিরুনিয়া এলাকা থেকে প্রথমে খায়রুল, আকরাম হোসেন বাবু ও ফারুক নামে তিনজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুর জেলার নকলা থানা এলাকা থেকে শাহীন ও রুবেলকে দুইটি গাড়ীসহ আটক করা হয়।

গত ২মে রাতে উপজেলার সীডস্টোর বাজার এলাকায় জহিরুলের বাড়ীর উত্তরপাশে একটি পার্কিং থেকে মোঃ সাইফুল ইসলাম (৫২) ও মোঃ জহিরুল ইসলাম (৩৭) এর দুইটি পিকআপ চুরি হলে থানায় মামলা পর পুলিশ অভিযানে নামে।পরে পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে চক্রের ৫ সদস্যকে আটক করেছে।

আটককৃতরা হলেন, আমতলী এলাকার কাদিরের ছেলে মোঃ খায়রুল (২২), একই এলাকার আঃ করিমের ছেলে আকরাম হোসেন বাবু (২৫), পাগলা থানার বেলাবো এলাকার আঃ রহিমের ছেলে মোঃ ফারুক (৩০), শেরপুর সদর উপজেলার মৃত সুরুজ আলীর ছেলে মোঃ শাহিন (৪০) ও ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার আব্দুল আহাদ মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (৩৯)। এসময় তাদের কাছ থেকে নীল রংয়ের ২টি টাটা এক্স-২ পিকআপ গাড়ী ও ১টি লোহার তৈরী মাস্টার চাবী জব্দ করা হয়। আটককৃতদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat