×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২০-০৯-৩০
  • ২৫৭ বার পঠিত
বরিশাল প্রতিনিধি :
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সচিব (পিএস) খায়রুল বাশার। তিনি বলেন, আবুল হাসানাত আবদুল্লাহ বেশ কিছুদিন ধরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে অবস্থান করছিলেন। রাত সোয়া ৮টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করেন তিনি। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় ভর্তির পর চিকিৎসকের পরামর্শে তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেয়া হয়।

এরপর জরুরি বিভাগ থেকে তাকে নেয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানে ইসিজির রিপোর্টে হৃদযন্ত্রে রক্ত সঞ্চালনে সমস্যা ধরা পড়ে। এরপর সিসিইউতে স্থানান্তর করা হয়।

স্কয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের এক চিকিৎসক জানান, আবুল হাসানাত আবদুল্লাহকে হাসপাতালে ভর্তির সময় শারীরিক অবস্থা খুব খারাপ ছিলো। তার শরীরে অক্সিজেনের মাত্রা ৭০ এ নেমে গিয়েছিল। পিএইচ ছিল ৭ এ। তাই তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেয়া হয়। তার হার্টের অবস্থাও ভালো নয়। ফলে সতর্কতার সঙ্গে চিকিৎসা দিতে হচ্ছে। তার শারীরিক অবস্থা এমন যে, ২৪ ঘণ্টা পার না হলে বলা সম্ভব হবে না শারীরিক অবস্থাটা কেমন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat