×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ২৫৭ বার পঠিত
একের অধিকবার ম্যাচটি মাঠে গড়ানোর সম্ভাবনা দেখিয়েও শেষ পর্যন্ত টসই হলো না ভারত-কানাডা ম্যাচের। তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করা হলো।

এই ম্যাচটিকে মূলত বলা হচ্ছিল শুধুই নিয়মরক্ষার। কারণ গ্রুপ ‘এ’ থেকে শীর্ষ দুই দল ভারত এবং যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সুপার এইটে জায়গা করে নিয়েছে। তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে গ্রুপে শীর্ষে ছিল রোহিত-কোহলিরা। অপরদিকে গ্রুপের চতুর্থ স্থানে ছিল কানাডা।
আজকে ভারতকে হারিয়ে দিলেও কানাডা সর্বোচ্চ পাকিস্তানকে টপকে তৃতীয় স্থান দখল করতে পারত। চলতি টুর্নামেন্টে এই ম্যাচের ফলাফল কোনো প্রভাব ফেলবে না বললেই চলে।

৮ টায় টস হওয়ার কথা থাকলেও আজ ম্যাচের আগে ভেন্যুতে বৃষ্টি হওয়ার ফলে আউটফিল্ড ছিল ভেজা। ফলে সাড়ে ৯টা পর্যন্ত পর্যবেক্ষণে ছিলেন ম্যাচ রেফারি এবং আম্পায়াররা। শেষ পর্যন্ত খেলার অনুপযোগী আবহাওয়া ও পরিস্থিতি থাকার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হলো ম্যাচটি।
বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী, গ্রুপ এ-তে ৭ পয়েন্টের সঙ্গে শীর্ষেই রইল ভারত। অপরদিকে ৬ পয়েন্টের সঙ্গে স্বাগতিক যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সুপার এইটে জায়গা করে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat