×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ২১৫ বার পঠিত
মোঃ জসীম মিয়া, মাদারীপুর:
বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই মাদারীপুরের। এর মধ্যে সাতজনই ছিলেন একই পরিবারের। শনিবার দুপুরে উপজেলার ৫ নং চওয়া ইউনিয়ন এবং ৪নং হলদিয়া ইউনিয়নের মাঝামাঝি হলদিয়া ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের মধ্যে ৯ জনের নাম পাওয়া গেছে। তারা হল- ফাহমিদা ইসলাম রিমি (৪৫), তক্তবুনিয়া তাহিয়াত (৬), জাকিয়া (৩৫), ফরিদা বেগম (৫৪), ফাতেমা বেগম (৪০), রাইছি (২৫), সাহানাজ আক্তার মুন্নি (৪০), তাসপিয়া (১২) ও রুবাইয়া আক্তার রবি (৫৫)।

জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের তাঁতিপাড়া এলাকা থেকে একটি মাইক্রোবাস নিয়ে বরের বাড়ি বরগুনার উদ্দেশ্যে রওনা করেন কনে বাড়ি আত্মীয়স্বজনেরা। গাড়িটিতে শিশুসহ ১৪ জন যাত্রী ছিলেন। গাড়িটি বরগুনা জেলার আমতলি এলাকায় পৌঁছালে উপজেলার ৫নং চওয়া ইউনিয়ন এবং ৪নং হলদিয়া ইউনিয়নের মাঝামাঝি হলদিয়া ব্রিজে উঠতে গেলে ব্রিজটি ভেঙে মাইক্রোবাস খালে পরে যায়। এতেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পরে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালায়। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। গাড়িতে থাকা ১০ জন ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন দুইজন। নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মাইক্রোবাসটি এখনও পানির নিচে। উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat