×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ২৩৬ বার পঠিত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নির্দেশে অত্র উপজেলার পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোঃ ফজলে রাব্বীর নেতৃত্বে কয়েক শত নেতা কর্মীর বিশাল শোডাউন নিয়ে যোগদান করেন। 

এসময় ফজলে রাব্বী বলেন, আমার রাজনৈতিক জীবনের আদর্শ ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। তার নির্দেশক্রমেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালী ও আলোচনা সভা সাফল্যমন্ডিত করতে আমি এই বিশাল মিছিলের আয়োজন করি। রাজনীতির শুরু থেকেই রাজপথে থেকে কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নমূলক স্বপ্ন বাস্তবায়নে রাজপথের কর্মী হিসেবে কাজ করে যাবো। 

ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আঃ লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসান মোঃ শহীদ বাদল, প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, 

মিছিলে আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা মোঃ সিফাত, মোঃ আলভী, মোঃ ফাহাদ, মোঃ ইয়াসিন, জাহিদ, হামিদ, ইকরামুল, শাকিল, সবুজ প্রমুখ।

এছাড়াও সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়ন থেকে একাধিক মিছিলে লোকে লোকারণ্য হয়ে ওঠে সোনারগাঁয়ের প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তা।

আলোচনা সভার শেষ হওয়ার পর সমগ্র উপজেলার আওয়ামী অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের অংশগ্রহণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বর্ণনাট্য আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat