×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ১৬৬ বার পঠিত
এএসএম হারুন 
আগামীকাল বুধবার (২০ নভেম্বর) ফেনী আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত জেলার ফুলগাজী ও ছাগলনাইয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

গতকাল সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের ইসলামপুর রোডস্থ দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে ফেনী জেলা বিএনপি। ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেনী পৌঁছানোর কথা রয়েছে। এতে জেলা বিএনপির শীর্ষ নেতারা ফেনীর প্রবেশমুখ মোহাম্মদ আলী বাজারে তাকে স্বাগত জানিয়ে ফুলগাজীর উদ্দেশ্যে রওয়ানা করবেন। ফুলগাজীতে পৌঁছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি পরিদর্শন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবেন বিএনপির মহাসচিব। এরপর বিকেলে ছাগলনাইয়ায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবেও বক্তব্য রাখবেন তিনি। জনসভা শেষে ফেনী শহরে জেলা বিএনপির পক্ষ থেকে পথসভা করার কথাও রয়েছে তার।

দীর্ঘদিন পর দলের মহাসচিবের আগমনে সরগরম ছাগলনাইয়া ও ফুলগাজী, উজ্জীবিত তৃণমূলের নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat