×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ১৮৯ বার পঠিত
এম মোহাম্মদ ওমর।শরণখোলায় একরাতে একটি কমিউনিটি ক্লিনিক ও একটি ট্যুরিষ্ট বোটে চুরি হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে সাউথখালী ইউনিয়নের সিএসবি তাফালবাড়ী কমিউনিটি ক্লিনিক ও শরণখোলা বাজার সংলগ্ন নদীতে নোঙ্গর করে থাকা একটি ট্যুরিষ্ট বোটে এ চুরির ঘটনা ঘটে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস বলেন,শনিবার দিবাগত রাতে কে বা কারা সিএসবি তাফালবাড়ী কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙ্গে ভিতরে থাকা একটি পানির মোটর পাম্প,ও একটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়।

অপর দিকে ,সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজার ঘাটে নদীতে নোঙ্গর করে থাকা ট্যুরিষ্ট বোট ”এমবি সাম্পান”এ হানা দিয়ে চোরেরা বোটের মূল্যবান গøাস ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দুইটি ব্যাটারী ও বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক মালামাল চুরি করে নিয়ে যায় বলে বোট মালিক রাসেল আহমেদ বয়াতী জানান। ট্যুরিষ্ট বোটে চুরির ঘটনায় তার দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বোট মালিক জানিয়েছেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, কমিউনিটি ক্লিনিক চুরির ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে তবে ট্যুরিষ্ট বোট চুরির ঘটনা তার জানা নেই বলে থানা ওসি জানেিয়ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat