×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ২৬৯ বার পঠিত
মাহতাব হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক কৃষক, ধান ব্যবসায়ী ও কৃষক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধানের মূল্য বৃদ্ধি, ৪০ কেজিতে ধানের পরিমাপ নির্ধারন, নদী-খাল বাঁধমূক্তকরণসহ কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন। বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা’র দাবীর প্রেক্ষিতে সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন হল রুম পায়রায় এ সভা অনু্িষ্ঠত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ্ উদ্দীন মান্নু, কলাপাড়া থানা অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম, মহিপুর অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপি'র সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী মো. হুমায়ুন সিকদার, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মামহবুবুর রহমান। এছাড়া বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিনুমৃধা, টিয়াখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সুজন মোল্লা, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়াসহ কৃষক, ধান ব্যবসায়ী ও কৃষক প্রতিনিধিরা তাদের মতবিনিময় করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক সংগঠনের প্রতিনিধিগন, গনমাধ্যমকর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক কৃষক-কৃষানি উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সকলের মতামতের ভিত্তিতে প্রতি কেজি অথবা ৪০ কেজিতে মন হিসেবে ধান ক্রয়-বিক্রয় করতে হবে। এর ব্যতিক্রম হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এসকল বিষয়ে খুব শিঘ্রই মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সচেতন করা হবে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat