×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-০৫
  • ১৭৬ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর জগন্নাথপুরের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানাধীন চকবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় জেলার সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউপির শাহপুর এলাকায় অভিযান তাদেরকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলো, মো: আব্দুল সাত্তার (৫২) কোতয়ালী মডেল থানার শাহপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে ও মো: পারভেজ (১৫) সদর দক্ষিণ মডেল থানার লালমাই দক্ষিণ কাছার গ্রামের আব্দুল হাই এর ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে কোতয়ালী মডেল থানাধীন চকবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মীর সিরাজুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ ইলিয়াস সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর পূর্বপাড়া গ্রামের মো: সহিদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ বোতল বিদেশি মদ, ৪৮ বোতল ফেনসিডিল, ৯৩ বোতলের স্কাপসিরাপ, ৭৯ বোতল বিয়ার, ৭৭৫ পিছ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০,৮২,০৭০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মঈন উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামী আব্দুল সাত্তার ও মোঃ পারভেজ এর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে কুমিল্লা  আদালতের মাধ্যমে জেল হাজতে  প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat