×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ২০৩ বার পঠিত
হাবিবুল্লাহ মীর, রূপগঞ্জ(নারায়নগঞ্জ) প্রতিনিধি: 
পূর্বাচল উপশহরের ২নম্বর সেক্টরের লেক থেকে অজ্ঞাত এক তরুণীর(১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে পূর্বাচলের কাঞ্চন- কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকার ৪নম্বর সেতুর অদূরের লেক  থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এসময় মরদেহের পাশ থেকে মোটরসাইকেলের একটি  হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়।সকাল সাড়ে ৮ টার দিকে লেকের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরেদহটি উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে। 

নারায়ণগঞ্জ জেলা  সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল)  মেহেদী ইসলাম বলেন,উদ্ধার  হওয়া মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।  মরদেহের পাশ থেকে একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা রাতের যেকোন সময় অন্যত্র হত্যা করে লেকের পানিতে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ।এ ঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat