×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-১৯
  • ২১৪ বার পঠিত
রাশিমুল হক রিমন, বরগুনা প্রতিনিধি 
খাবারের লোভ দেখিলে ৯ বছরের প্রতিবন্ধি শিশুকে সিদ্দিক মৃধা (৪০) ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  পরিবার এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেলে আমতলী উপজেলার খাকদান গ্রামে। 

জানাগেছে, উপজেলার খাকদান গ্রামের ৯ বছরের প্রতিবন্ধি শিশু দোকানে যাচ্ছিল। পথিমধ্যে মুজা মৃধার ছেলে সিদ্দিক মৃধা খাবার কিনে দেয়ার লোভ দেখিলে তার বাড়ীর পাশে জঙ্গলে নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণ করেছে বলে পরিবারের অভিযোগ। শিশু বাড়ীতে এসে তার পরিবারকে এ ঘটনা জানায়। তাৎক্ষনিক পরিবারের লোকজন শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরন করেছেন। 

শিশুটির  মা অভিযোগ করে বলেন, আমার প্রতিবন্ধি মেয়ে খাবার কিনতে দোকানে যাচ্ছিল। পথিমধ্যে সিদ্দিক মৃধা আমার মেয়েকে খাবারের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান খাঁন বলেন, প্রতিবন্ধি শিশুটির রানে রক্ত লেগে আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
 আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, পুলিশের সহযোগীতায় শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat