×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-১২-২২
  • ২৩৬ বার পঠিত
কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের একটি গরু চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে এক চোর আটক হয়েছে। রবিবার ( ২২ ডিসেম্বর)  নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাদল হাওলাদারের গোয়াল ঘর থেকে রাতের আঁধারে গরু চুরি করে আমতলী বাজারে বিক্রয়ের জন্য সকালে রং মেখে রাস্তায় হাটছিল।স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা ধাওয়া করে আটক করে কলাপাড়া থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশ চোরকে কলাপাড়া থানায় নিয়ে যায়। 
গরু চোর আলাউদ্দিন মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামের আঃ হাই হাওলাদারের ছেলে।
চোর আলাউদ্দিন হাওলাদার বলেন শনিবার সকাল থেকে দৌলতপুর এলায় আমি অবস্থান করি রাতে গরু চুরি করে আমতলী বাজারে নিয়ে যাচ্ছি পথে মধ্যে আমাকে স্থানীয়রা ধরে ফেলে।

সাধারণ মানুষ বলেন নীলগঞ্জ ইউনিয়নে প্রায় সময়, চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপকর্মের ঘটনা ঘটে আমরা সাধারণ মানুষ এই আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ি। এই চোর,ডাকাত ও ছিনতাই কারিদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।
কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, নীলগঞ্জ ইউনিয়নে আমি একটি মিটিং করেছি সেখানে বলেছি কোথাও চুরি,ডাকাতির ঘটনা ঘটলে স্থায়ী জনতা আটক করে থানা পুলিশকে অবগত করবেন। তারই ধারাবাহিকতায় গরু চোর আট করে থানা পুলিশ কে অবগত করা হয়েছে চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat