×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২০-১১-০৪
  • ৩০২ বার পঠিত

স্বাধীনবাংলা,গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের তিনটি নতুন ভবনের উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন  করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। আজ বুধবার এ ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের মাধ্যমে গণপূর্ত অধিদপ্তর ১০তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন, ছাত্রবাস এবং শিক্ষানবিশ ডাক্তার ডরমেটরী (পুরুষ) ও ছাত্রীনিবাস এবং শিক্ষানবিশ ডাক্তার ডরমেটরী (মহিলা) ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করবে। এ তিনটি ভবনের মোট ব্যয় ধরা হয়েছে ১৮৭ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ৯৫০টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামি ২০২১ সালের ডিসেম্বর মধ্যে এসব ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে । পরে প্রতিমন্ত্রী ওই মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের চিকিৎসা কার্যক্রম সহায়তায় একটি লিকুইট অক্সিজেন প্লান্ট উদ্বোধন করেন। যার ব্যয় ধরা হয়েছে ১৭লাখ ৫০হাজার টাকা।

এ সময় উপস্থিত ছিলেন,গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসাদ হোসেন, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: খলিলুর রহমান, গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন,  এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat