×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-০৮
  • ২১৪ বার পঠিত
বোয়ালখালীতে পুকুরে ডুবে মুহাম্মদ সাফিন (৭) নামের এক শিশুর মৃ*ত্যু হয়েছে। 

সোমবার (৬ জানুয়ারি) উপজেলার দক্ষিণ করলডেঙ্গা চম্পা তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

সাফিন ওই এলাকার ওবায়দুল হকের ছেলে। সে কড়লডেঙ্গা গাউছিয়া তৈয়্যবিয়া আজিজিয়া সুন্নিয়া মাদরাসার হেফ্জ বিভাগের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসার সহ-সুপার আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম রহিমী বলেন, সকাল ১০টা থেকে সাফিনকে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেল ৪টার দিকে গ্রামের এক লোক গোসল করতে গেলে পুকুরে সাফিনের মরদেহ দেখতে পান।

তিনি জানান, তিন ভাই ও তিন বোনের মধ্যে সাফিন সবার ছোট ছিলো। পাঁচ বছর আগে সাফিনের মতো তার বড় ভাই মো.রিয়াজও পুকুরে ডুবে মারা গিয়েছিলো।

স্থানীয়রা জানান, সকালে মায়ের সাথে একই গ্রামের নানার বাড়িতে গিয়েছিল সাফিন। এসময় সাফিন নানার বাড়িতে খেলছিলো। এর একপর্যায়ে সাফিনকে দেখতে না পেয়ে সাফিনের মা ছেলে বাড়ি ফিরে গেছে মনে করে তিনিও বাড়ি ফিরে যান। পরে ছেলেকে বাড়িতেও দেখতে না পেয়ে শুরু হয় খোঁজখুঁজি। বিকেলে সাফিনের মরদেহ মিলে পুকুরে। এদিন রাত ৯ টায় স্থানীয় বিদ্যালয় মাঠে জানাযার নামাজের পর সাফিনের দাফন সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat