×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ১৭০ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় পত্রিকা বিলিকারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কুমিল্লা মিডিয়া ফোরামের উদ্যোগে মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন এর সহযোগিতায় কুমিল্লা নগরীতে পত্রিকা বিতরণ করেন এমন শতাধিক হকারদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। 

কুমিল্লা নগরীর সমবায় মার্কেটে মিডিয়া ফোরামের কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মিডিয়া ফোরামের উপদেষ্টা এম সাদেক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান,    সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বাবু, মাসুদ মজুমদার, দপ্তর সম্পাদক নেকবর হোসেন, কোষাধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ সালেহ, দৈনিক ডাক প্রতিদিনের বার্তা সম্পাদক নুরুল ইসলাম। 

কুমিল্লা মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, তীব্র শীতের কারনে নিন্ম আয়ের মানুষজন কষ্ট পাচ্ছে। অসহায় মানুষদের কথা চিন্তা করে কুমিল্লা মিডিয়া ফোরামের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। এই কম্বল বিতরণে মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা। ভবিষ্যতেও মিডিয়া ফোরামের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat