×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-০১-১৫
  • ২১৭ বার পঠিত
মাহাবুবুল ইসলাম আবির, নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে ৪২ কেজি গাঁজা ও ১২০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ শাহজাহান (৩৯), ২। মোঃ শহিদ হোসেন (৪৮) ও ৩। মোঃ ফরহাদ হোসেন (১৮)। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫খ্রি.) যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 যাত্রবাড়ী থানার দক্ষিণ মাতুয়াইল মুক্তি ফিলিং স্টেশনের সামনে কতিপয় মাদক কারবারি গাঁজা ও ফেনসিডিল বিক্রয় করার জন্য অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সোনাহর আলী এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শাহজাহান, শহিদ ও ফরহাদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২৪ কেজি গাঁজা ও ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য এক লক্ষ ৮০ হাজার টাকা ও গাঁজার আনুমানিক মূল্য আট লক্ষ ৪০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 

 দীর্ঘদিন যাবৎ কৌশলে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকার মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। তারা বিক্রয়ের উদ্দেশে উদ্ধারকৃত গাঁজা ও ফেনসিডিল তাদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat